চোখের স্বাস্থ্য

চোখ ছাড়া জগত অন্ধকার।তাই চোখকে অবহেলা করা যায় না কোনভাবেই।এটা খুব কঠিন কাজ নয়।প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জল দিয়ে চোখমুখ ধোয়া জরুরী।তেমনি রাস্তা ঘাট যানবাহন ধূলোবালির মধ্য থেকে এসে একইভাবে চোখ ধোওয়া উচিত।ঘুম থেকে উঠে বা কিছুক্ষণ কম্পিউটার বা মোবাইল ঘাটাঘাটি করার পর একটু চোখে জল দিয়ে নেওয়া উচিত।
২০ মিনিট অন্তর কম্পিউটার বা মোবাইল স্ক্রিন থেকে চোখ অন‍্যদিকে সরিয়ে রাখুন অন্তত ২০ সেকেন্ড।
তাছাড়া সবুজ প্রকৃতির সান্নিধ্যও চোখ ভালো রাখে।
চোখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের উপযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে।যেমন-
যে খাদ‍্য চোখকে সুস্থ রাখে-
১.পালংশাক-চোখের রেটিনা,মাকুলা, লেন্স,ফটোরিসেপটর,ভিট্রিয়াস,কানেকটিভ টিস‍্যু,কর্নিয়ার পুষ্টি র জন‍্য প্রয়োজনীয়।
২.গাজর-চোখের রেটিনা,লেন্স, ফটোরিসেপটর  ও কর্নিয়ার জন‍্য বিশেষ উপকারী।
৩.মিষ্টি আলু-চোখের রেটিনা,লেন্স,ফটোরিসেপটর ও কর্নিয়ার জন‍্য উপকারী।
৪.ডিম-চোখের রেটিনা,মাকুলা, ফটোরিসেপটর, ভিট্রিয়াস ও কর্নিয়ার জন‍্য খুবই উপকারী।
৫.শতমূলী-চোখের রেটিনার জন‍্য উপকারী।
৬.আখরোট-চোখের মাকুলা,ফটোরিসেপটর, ভিট্রিয়াস, কানেকটিভ টিস্যু,কর্নিয়া, অপটিক নার্ভ কে সুস্থ রাখে।
৭.আঙুরবীজের নির্যাস-চোখের মাকুলা ও অপটিক নার্ভকে পুষ্টি যোগায়।
৮.ব্রকলি-চোখের মাকুলা,লেন্স,ভিট্রিয়াস,কানেকটিভ টিস্যু, কর্নিয়া ও অপটিক নার্ভের পুষ্টি যোগায়।
৯.শসা-চোখের কানেকটিভ টিস্যুকে সুস্থ রাখে।
১০.বেগুন-চোখের অপটিক নার্ভকে সুস্থ রাখে।
১১.স‍্যালমন মাছ-চোখের ফটোরিসেপটর,ভিট্রিয়াস,কানেকটিভ টিস‍্যু,কর্নিয়া ও অপটিক নার্ভের জন‍্য খুবই উপকারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগের দেওয়াল

এই ব্লগের লেখাগুলি পড়তে নিচের তালিকার শিরোনামগুলিতে ক্লিক করুন। এই ব্লগের যাবতীয় লেখাগুলির তালিকা নিচে দেওয়া হল---- ১.  লিভার ভালো রাখত...